হলুদে তিনটি উল্লেখযোগ্য উপাদান হলো কার্কিউমিন, ডেমথক্সাইকুরকুমিন এবং বিসডেমেথক্সাইকুরকুমিন

আদিকাল থেকে আমরা হলুদের নানা ধরনের ব্যবহার দেখে আসছি—রূপচর্চা, রান্না, ব্যথা নিবারণ ইত্যাদিতে। তবে ঔষধিগুণের কারণে ওষুধ হিসেবেও এর ব্যবহার হয়ে আসছে। হলুদে আছে কিছু বিশেষ উপাদান, যা শরীরের অনেক সমস্যার কার্যকরী সমাধান। হলুদে অ্যান্টি–ইনফ্লামেশন, অ্যান্টিঅক্সিড্যান্ট, অ্যান্টিসেপটিক, অ্যান্টিব্যাকটেরিয়াল ও কার্কুমিন উপাদান আছে, যা আমাদের শরীরের অনেক সমস্যার সমাধান করতে পারে, বিশেষ করে অ্যান্টিবায়োটিক প্রয়োজন এমন রোগের ক্ষেত্রে।  হলুদে তিনটি উল্লেখযোগ্য উপাদান হলো কার্কিউমিন, ডেমথক্সাইকুরকুমিন এবং বিসডেমেথক্সাইকুরকুমিন। এর মধ্যে কার্কিউমিন হলো স্বাস্থ্যের পক্ষে সর্বাধিক সক্রিয় এবং সবচেয়ে উপকারী যার বিশ্বাসযোগ্য উৎস হলো হলুদ। বেশির ভাগ হলুদে প্রায় ২-৮ শতাংশ প্রতিনিধিত্বকারী কার্কুমিন হলুদকে তার স্বতন্ত্র রং এবং স্বাদ দেয়; কার্কিউমিন তার প্রদাহবিরোধী, অ্যান্টিটিউমার এবং অ্যান্টিঅক্সিড্যান্ট প্রভাবগুলোর জন্য পরিচিত।