হজের বিষয়ে আরেকটু অপেক্ষার আহ্বান সৌদি মন্ত্রীর

সৌদি আরবের হজমন্ত্রী মোহাম্মদ বাতেন হজ পালনের প্রস্তুতি সাময়িকভাবে মুলতবি রাখার আহ্বান জানিয়েছেন। মহামারি আকারে দেখা দেওয়া করোনাভাইরাস নিয়ে অনিশ্চিত পরিস্থিতি তৈরি হওয়ার প্রেক্ষাপটে গতকাল মঙ্গলবার তিনি এ আহ্বান জানান।

সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনে মন্ত্রী এ কথা বলেছেন বলে বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়।