- বর্তমান বিশ্বের জনপ্রিয় ব্রেকফাস্ট ওট
- পুষ্টিবিদেরা একে দুনিয়ার সবচেয়ে স্বাস্থ্যকর শস্য বলে আখ্যায়িত করেছেন
- মানুষ প্রায় চার হাজার বছর ধরে এটি চাষ করে আসছে
- আগে গবাদিপশু ও ঘোড়ার খাবার হিসেবে ইউরোপ–আমেরিকায় ব্যাপক ব্যবহৃত হতো।
- ওট চাষে এখন রাশিয়া, কানাডা ও পোল্যান্ড এগিয়ে আছে
- বেশ কয়েক রকমের ওট পাওয়া যায়; ওটস গ্রোটস একদম প্রথম পর্যায়ের ওট, যা রান্না হতে অনেক সময় লাগে। এ জন্য মানুষ স্টিল কাট, রোলড, কুইক বা ইনস্ট্যান্ট ওট বেশি খায়।
বাংলাদেশের স্বাস্থ্যসচেতন অনেক মানুষ সকালের নাশতা হিসেবে ওট খায়। আগে এখানে এটি বেশ ব্যয়বহুল হলেও এখন অনেক সুলভ মূল্যেই পাওয়া যাচ্ছে। গ্লুটেন ফ্রি ওট নানা রকমের পুষ্টিকর উপাদানে ভরপুর, যা আমাদের জন্য অনেক উপকারী।






