কোটা সংস্কার আন্দোলনে নিহত আবু সাঈদের আঁকা ছবি ফেসবুকে পোস্ট করে ভারতীয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি লিখেছেন, ‘অস্থির লাগছে। আমিও তো সন্তানের জননী। আশা করব বাংলাদেশ শান্ত হবে।’
আজ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র থেকে কোটা সংস্কার আন্দোলন নিয়ে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, ‘…একটা ভিডিও দেখলাম, গুলির ধোঁয়া। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আক্রান্ত। ছাত্র বয়স গেছে সেই কবে, তবে জাহাঙ্গীরনগর (বিশ্ববিদ্যালয়) আর আমার যাদবপুর (বিশ্ববিদ্যালয়) খুব কাছাকাছি। কাঠগোলাপের গাছগুলিও কেমন এক রকম। এক রকম আকাশের মেঘগুলিও। কেবল আজ ওখানে বারুদের গন্ধ।’






