স্বর্ণের প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বৃদ্ধি

দেশের বাজারে আবারো বেড়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বৃদ্ধি করা হয়েছে। ফলে নতুন করে প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টা থেকে এ নতুন মূল্য কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী বা পাকা স্বর্ণের দাম বৃদ্ধির প্রভাবেই এই সমন্বয় আনা হয়েছে।বাজুসের প্রাইসিং ও প্রাইস মনিটরিং সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।