করোনা মহামারি আবারো বাড়তে থাকায় সেন্ট্রাল স্কটল্যান্ডের সকল পাব ও রেস্তোরা বন্ধের ঘোষণা দিয়েছেন স্কটিশ প্রধানমন্ত্রী নিকোলা স্টারজন।
নতুন নিয়ম আগামী শুক্রবার বিকাল ৬টা থেকে ২৫ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে। ফলে গ্লাসগো এবং এডিনবারার কেন্দ্রী অংশের সকল পাব ও রেস্টুরেন্ট বন্ধ রাখতে হবে। তবে স্কটল্যান্ডের অন্যান্য অংশের এসকল প্রতিষ্ঠান শুধুমাত্র আউটডোর এলকোহল বিক্রি করা যাবে। ।
যেসকল এলাকায় নিষেজ্ঞা আরোপ করা হয়েছে, সেসকল শহরের মধ্যে রয়েছে গ্রেটার গ্লাসগো এন্ড ক্লাইড, ল্যানার্কশায়ার, ফোর্থ ভ্যালি, লোথিয়ান এন্ড আয়ারশায়ার এবং আরান হেলথ বোর্ড এরিয়া।
প্রধানমন্ত্রী নিকোলা স্টারজন বলেছেন, এই উদ্যোগ নেয়া ছাড়া আর কোন পথ ছিলনা। অন্যতায় মাস শেষে সংক্রমন আরো বাড়ার ঝুঁকি রয়েছে।
তিনি স্বীকার করেন এর ফলে বহু লোক ব্যবস্থা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ হবে।






