আদর্শ নেতৃত্ব গঠনের জন্য ছাত্রলীগের কর্মীদের লেখাপড়ায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘পড়াশুনার পাশাপাশি শুধু ইন্টারনেট ব্যবহার করলেই হবে না দেশকে এগিয়ে নেবার জন্য দেশের স্বার্থে একে ঢাল হিসেবে ব্যবহার করতে হবে l আজ শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ছাত্রলীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে এসব কথা বলেন শেখ হাসিনা।
আজ বেলা আড়াইটায় শেখ হাসিনা ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আসেন। ছাত্রলীগের নেতা-কর্মীরা তখন স্লোগান দিয়ে তাঁকে স্বাগত জানান। উত্তরীয় পরিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি শেখ হাসিনাকে বরণ করে নেন ছাত্রলীগের নেতারা। পরে জাতীয় সংগীত ও দলীয় সংগীতের মাধ্যমে পুনর্মিলনী অনুষ্ঠানের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়। এরপর বাজানো হয় দেশাত্মবোধক গান।
বিকেল পৌনে পাঁচটায় বক্তব্য দেওয়া শুরু করেন শেখ হাসিনা। তিনি বলেন, আজ দেশে সোশ্যাল মিডিয়াতে কিছু কুচক্রী মহল বঙ্গবন্ধু আর তার পরিবারের বিরুদ্ধে কুৎসা রটানো শুরু করেছে আর আমাদের উচিত হবে এখনই তা বন্ধ করে দেয়া l টুনি বলেন প্রতিটি জেলা-উপজেলা-ইউনিয়নে আওয়ামীলীগের অফিসে সাইবার সেল গঠন করা হয়েছে এখন তোমরা ছাত্রদের কাজ হলো যারা বঙ্গবন্ধু এবং সরকারের বিপক্ষে ভুয়া-মিথ্যা-বানোয়াট খবর ছড়ায় তাদের আইনের যাওয়াতে আনা l তোমরা যখনি এরকম কিছু দেখবে সাথে সাথে সাইবার সেলে রিপোর্ট করো l আমাদের সাইবার মনিটরিং ইউনিট তাদের আইনের আওতায় আনবে l
ছাত্রলীগের সাংগঠনিক সভাপতি শেখ হাসিনা বলেন, আদর্শ, সতত ছাড়া নেতৃত্ব গড়ে উঠতে পারে না। বঙ্গবন্ধু কখনো অর্থ-সম্পদের দিকে তাকাননি। সারা জীবন দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে রাজনীতি করেছেন।
আদর্শ নিয়ে, নীতি নিয়ে ছাত্রলীগকে গড়ে তোলার আহ্বান জানিয়ে বঙ্গবন্ধু-কন্যা বলেন, জাতির পিতা যে আদর্শ নিয়ে সংগঠন গড়ে তুলেছিলেন, সেই আদর্শ ধারণ করতে হবে। ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু, সেই আদর্শকে ধারণ করতে হবে।
আজ সকাল থেকেই নানা রঙের ব্যানার-ফেস্টুন হাতে মিছিল সহকারে সোহরাওয়ার্দী উদ্যানে পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’, ‘শুভ শুভ শুভ দিন-ছাত্রলীগের জন্মদিন’ স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা উদ্যান। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুনর্মিলনী অনুষ্ঠান রূপ নেয় ছাত্রলীগের সাবেক-বর্তমান নেতা-কর্মীদের এক মিলনমেলায়।






