সাদেক বাচ্চু করোনায় আক্রান্ত

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অভিনেতা সাদেক বাচ্চু। ৬ সেপ্টেম্বর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। করোনার উপসর্গ থাকায় চিকিৎসকদের পরামর্শে করোনা পরীক্ষার জন্য তাঁর নমুনা সংগ্রহ করা হয়। গতকাল শুক্রবার পরীক্ষার ফল হাতে পেয়েছেন তাঁরা। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সাদেক বাচ্চু, বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর মেয়ে সাদিকা ফাইরুজ মেহজাবীন।