ব্যাটিংয়ের সময় মাথায় আঘাত পাওয়া মোহাম্মদ সাইফউদ্দিনকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। সাইফউদ্দিনের বদলি হিসেবে খেলছেন তাসকিন আহমেদ। সন্ধ্যা ছয়টায় একটি অ্যাম্বুলেন্সে করে সাইফউদ্দিনকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়। এই সময় বিসিবি চিকিৎসক দেবাশিস চৌধুরীকে চিকিৎসা কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে দেখা যায়।
বিসিবির সূত্রে জানা গেছে, সাইফউদ্দিনের স্ক্যান রিপোর্ট ভালোই এসেছে। তাঁকে নিয়ে এই মুহূর্তে কোনো ঝুঁকি নেই। তবু সতর্কতার জন্য একজন নিউরোলজিস্টের দেখিয়ে রাখছে বিসিবি।






