সমুদ্র পথে একদিনে ২৩৫ জন অভিবাসীর যুক্তরাজ্যে প্রবেশের চেস্টা

সমুদ্র পথে যুক্তরাজ্যের প্রবেশের চেস্টা প্রতিদিনই বাড়ছে। তবে গতকাল বৃহস্পতিবার রেকর্ড সংখ্যক ২৩৫ জন অভিবাসী পৃথক পৃথক নৌকায় করে যুক্তরাজ্যের প্রবেশের চেস্টা করেন।

ইংলিশ চ্যানেলে এসকল অভিবাসীদের বাঁধা প্রদান করা হয় বলে নিশ্চিত করেছে হোম অফিস। তাদের মধ্যে একজন শিশু এবং একজন গর্ভবতী মহিলা রয়েছেন।
হোম অফিস জানায় মেরিটাইম অ্যান্ড কোস্টগার্ড এজেন্সি এবং বর্ডার ফোর্সের ইউনিয়নগুলো ১৭টি নৌকাকে বাঁধা দিতে সমর্থ হয়।
বিবিসি জানিয়েছে এ বছর এপর্যন্ত প্রায় ৩০০টি নৌকায় করে ৩,৯৪৮ অভিবাসী ব্রিটেনে প্রবেশের চেস্টা করেন।

এদিকে ইংলিশ চ্যানেলের নিয়ন্ত্রন নিয়ে সমালোচার মুখোমুখি হতে হচ্ছে হোম অফিসকে। আজ শুক্রবার সকালেও ডোভার হয়ে যুক্তরাজ্যে প্রবেশের চেস্টা চালায় অভিবাসীরা।
গত জুন মাসে এই চ্যানেল ক্রস করে ২০০০ এর বেশিশ লোক যুক্তরাজ্যে প্রবেশ করেছে বলে অভিযোগ উঠেছে। প্রতিদিন উল্লেখ্যযোগ্য সংখ্যক শিশু, কিশোর-কিশোরী ফ্রান্স থেকে সমুদ্র পথে যুক্তরাজ্যে প্রবেশের চেস্টা করে। আর করোনাভাইরাসের সময়ে মানব প্রাচার বেশি হয়েছে বলে মনে করছে অনেকে।
হোম অফিসকে দ্রুত ও কার্যকরি ভূমিকা নিতে সরকারের পক্ষ থেকে তাগিদ দেয়া হচ্ছে