সংগীতশিল্পী অর্ণব নতুন গান তৈরি করছেন

‘এবার আটঘাট বেঁধেই নেমেছি। নতুন গান করছি। জিমে সময় দিচ্ছি। আমি সিরিয়াস।’ বলছিলেন সংগীতশিল্পী অর্ণব। শুক্রবার বিকেলে এ শিল্পী জানালেন, তিনি নতুন নতুন গান তৈরি করছেন, ভক্ত-শ্রোতাদের কাছে নিজের তৈরি নতুন গান এবং আগের গাওয়া গানগুলো পৌঁছে দিতে একটি ওয়েবসাইটও তৈরি করছেন। পাশাপাশি নিজের ফিটনেসের জন্য সময় দিচ্ছেন ব্যায়ামাগারে। আর এসবের প্রধান চালিকা শক্তি হিসেবে কাজ করছেন তাঁর স্ত্রী সুনিধি নায়েক।