শেষ পর্যন্ত উত্তর বারিধারর ২–১ গোলের হার

ডিফেন্ডার না হয়ে ফরোয়ার্ড হলেই বুঝি ভালো করতেন মাহমুদ সায়েদ! আজ যেভাবে বাইসাইকেল কিকটি নিয়েছিলেন, তা দেখে এ কথা মনে হতে বাধ্য। এতেও যদি ভাবনাটি পোক্ত না হয়, তাতে দক্ষ স্ট্রাইকারের মতো গোল করার দৃশ্যটিও বারবার মনে করা যেতে পারে। এ ছাড়া আবাহনী লিমিটেডের দুই খেলোয়াড়ের মধ্যে থেকে বুটের সোলের কাজ দেখিয়ে বল বের করে নিয়ে দূরপাল্লার যে শটটি নিয়েছিলেন উত্তর বারিধারার এই সেন্টারব্যাক, তা এককথায় অসাধারণ।

মাহমুদ সায়েদের কল্যাণেই ম্যাচের শেষের দিকে আবাহনীকে চেপে ধরেছিল উত্তর বারিধারা। কিন্তু শেষ পর্যন্ত ২–১ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদের। বসুন্ধরা কিংসের বিপক্ষে ৪–১ গোলের বড় ব্যবধানে হারের ক্ষত এখনো শুকানোর কথা নয় মারিও লেমোসের দলের। এর মধ্যে আজ তুলনামূলক দুর্বল বারিধারার বিপক্ষে জিততে কষ্ট করতে হলো আবাহনীকে। ২–১ গোলের জয়ের ম্যাচে আকাশি–নীলরা দুটি গোলই উপহার পেয়েছে। একটি গোল আত্মঘাতী ও অন্যটি