শাসনের বিশেষ ব্যবস্থাপনায় জাহাজে করে কক্সবাজার থেকে খাদ্যপণ্য পাঠানো হয়েছে

কক্সবাজারের টেকনাফ-সেন্ট মার্টিন পথে নৌযান চলাচল বন্ধ হওয়ার ৯ দিন পর সেন্ট মার্টিনের বাসিন্দাদের জন্য চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য পাঠানো হয়েছে। প্রশাসনের বিশেষ ব্যবস্থাপনায় আজ শুক্রবার এমভি বার আউলিয়া নামে একটি জাহাজে করে কক্সবাজার থেকে পাঠানো হয়েছে ২০০ মেট্রিক টন খাদ্য। জেলা প্রশাসন বলছে, পাঠানো খাদ্যপণ্য দিয়ে আগামী এক মাস পর্যন্ত চলতে পারবেন প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের বাসিন্দারা।

শুক্রবার বেলা দুইটার পর কক্সবাজার শহরের নুনিছড়া বিআইডব্লিউটিএ ঘাট থেকে দেড় শতাধিক যাত্রী ও ২০০ মেট্রিক টন খাদ্যপণ্য নিয়ে জাহাজটি ছেড়ে যায়। জাহাজের নিরাপত্তায় রয়েছেন বিজিবি ও কোস্টগার্ডের সদস্যরা। রাত ১০টা নাগাদ জাহাজটির সেন্ট মাটিন পৌঁছানোর কথা ছিল। তবে সাগর উত্তাল থাকায় কিছুটা বিলম্ব হয়। রাত সাড়ে ১১টায় জাহাজটি সেন্ট মার্টিন দ্বীপের জেটিতে পৌঁছায় বলে প্রথম আলোকে জানিয়েছেন এমভি বার আউলিয়া জাহাজের কক্সবাজারের পরিচালক হোসাইন ইসলাম বাহাদুর।