১. সানগ্লাস পরুন
সূর্যরশ্মি ও ধুলা-ময়লা চোখের জন্য ক্ষতিকর। দীর্ঘদিন ধরে সূর্যের অতিবেগুনি রশ্মি সরাসরি চোখে পড়লে ছানির মতো রোগ হতে পারে, হতে পারে টিউমার। তাই সানগ্লাস পরা ভালো অভ্যাস।
২. বদ্ধ ঘরে দিনযাপন নয়
কেবল বদ্ধ স্থানে থাকা হলে একসময় দূরের জিনিস দেখার ক্ষমতা কমে যায়। তাই রোজ নিদেনপক্ষে একটি বেলা বাইরে হাঁটতে যান। সঙ্গে নিন শিশুদেরও।
৩. শরীরচর্চায় সুস্থ চোখ
নিয়মিত শরীরচর্চায় শরীরের সব রক্তনালির স্বাভাবিকতা বজায় থাকে। তা ছাড়া নিয়ন্ত্রণে থাকে রক্তের শর্করাও। ফলে গ্লুকোমা ও ডায়াবেটিক রেটিনোপ্যাথির মতো রোগের ঝুঁকি কমে।
৪. ২০-২০-২০
ডিজিটাল স্ক্রিন কিংবা বইয়ের পাতায় একটানা তাকিয়ে থাকবেন না। বিরতি দিন। প্রতি ২০ মিনিট পরপর অন্তত ২০ ফুট দূরের কোনো জিনিসের দিকে তাকিয়ে থাকুন ২০ সেকেন্ডের জন্য। মনে না থাকলে ২০ মিনিট পরপর অ্যালার্ম দিয়ে রাখতে পারেন।






