টেমস নদীতে লন্ডন টাওয়ার ব্রিজের মাঝখান দিয়ে জাহাজ পারাপারের সময় মধ্যবর্তী অংশ যেটি ‘বাসকিউলস’ হিসেবে পরিচিত তা দু’পাশে উঠে যায়। জাহাজ পার হলে এরপর তা নেমে আসে এবং যাত্রী ও যানবাহন পারাপার হয়। শনিবার স্থানীয় সময় বিকেল চারটার সময় একটি জাহাজ পার হবার পর ‘বাসকিউলস’টি নেমে আসার সময় হঠাৎ আটকে গেলে সেতুর দু’পাশে যাত্রী ও যানবাহন আটকে পড়লে দুর্ভোগের সৃষ্টি হয়।






