লন্ডনের বায়তুল আমান মসজিদ সাময়িক বন্ধ ঘোষণা

করোনা ভাইরাসের প্রকোপ ঠেকাতে লন্ডনের টাওয়ার হ্যামলেটস এর বায়তুল আমান মসজিদ এন্ড কালচারাল সেন্টার অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ২০ মার্চ শুক্রবার ফজর থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত জুমুয়া সহ সকল নামায বন্ধ থাকবে। মক্তবের তালিম ও জনসমাগম বন্ধ থাকবে। তবে প্রত্যেক নামাযের আযান প্রচার অব্যাহত থাকবে।