র্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রের ফ্রিজার থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

ইংল্যান্ডের একটি রিসাইক্লিং ইউনিটের একটি ফ্রিজারের ভিতর থেকে এক ব্যক্তির মৃত দেহ উদ্ধার করা হয়েছে।
ওয়ার্কশায়ার পুলিশ জানায় এক্সহালের একটি বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রের ফ্রিজার থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

এই বর্জ্যগুলো বার্মিংহামের একটি হাউজিং এসোসিয়েশনের ফ্লাট থেকে কলিয়ারি লেন সাইটে স্থানান্তরিত করা হয়েছিল।
এই ঘটনার সাথে জড়িত ৫০ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ বুধবার মৃত ব্যক্তির ময়না তদন্তের পরিক্ষা হবে বলে জানিয়েছে বিবিসি।