রিয়াল মাদ্রিদের চেয়ে ১৪ পয়েন্টে এগিয়ে যেতে পারত বার্সেলোনা

রায়ো ভায়েকানোর বিপক্ষে ম্যাচটা জিতলে রিয়াল মাদ্রিদের চেয়ে ১৪ পয়েন্টে এগিয়ে যেতে পারত বার্সেলোনা। পাশাপাশি শিরোপা পুনরুদ্ধারের পথও আরেকটু সুগম হতো। কিন্তু সেই সুযোগ নিতে পারেনি জাভি হার্নান্দেজের দল। ভায়েকানোর মাঠে বার্সা হেরেছে ২–১ গোলে ব্যবধানে। শুরুতে ২–০ গোলে পিছিয়ে পড়লেও পরে বার্সার হয়ে এক গোল শোধ করে ব্যবধান কমান রবার্ট লেভানডফস্কি।

আগের রাতে জিরোনার মাঠে ৪–২ গোলে বিধ্বস্ত হয়ে নিজেদের শিরোপা লড়াই থেকে অনেক দূরে ঠেলে দেয় রিয়াল। সে সঙ্গে বার্সার কাজটাও অনেক সহজ করে দেয়। সেই সহজ কাজের প্রথম ধাপটা ভালোভাবে পেরোতে না পারায় রাগে ফুঁসছেন জাভি।