হোয়াইট হাউস থেকে দেওয়া এক টেলিভিশন ভাষণে প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আসছে যেকোনো দিন বা সপ্তাহে ইউক্রেনে অভিযান চালানোর পরিকল্পনা করছে রুশ বাহিনী। যুক্তরাষ্ট্রের এই বিশ্বাসের পেছনে যথেষ্ট কারণ রয়েছে। প্রেসিডেন্ট পুতিনের কথা উল্লেখ করে জো বাইডেন বলেন, ‘এই মুহূর্তে আমি বুঝে গেছি যে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।’
তবে রাশিয়া এখনো কূটনীতির পথ বেছে নিতে পারে বলে মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। তিনি বলেন, উত্তেজনা কমিয়ে রাশিয়ার আলোচনার টেবিলে ফেরার জন্য খুব বেশি দেরি হয়নি।






