রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকের দ্বি-বার্ষিক সভা

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার যুক্তরাজ্য প্রবাসীদের নিয়ে গঠিত রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকে দ্বি-বার্ষিক সভা ও নির্বাচন সম্পন্ন হয়েছে। গত ২৬শে জানুয়ারী রবিবার কেমডেনের সুরমা সেন্টার অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সভায় সভাপতিত্ব করেন সংগঠনের বিদায়ী চেয়ারম্যান সাইদুর রহমান রেনু। বিদায়ী সেক্রেটারী মাকিনুর রশিদের পরিচালনায় সংগঠনের বার্ষিক ও আর্থিক রিপোর্ট এবং বিগত দিনের কার্যক্রম নিয়ে আলোচনা হয়। এতে বিগত দিনের কার্যক্রমের ভূয়শি প্রশংসা করেন বক্তারা। আলোচনা সভা শেষে সংগঠনের উন্নয়ন, সংগঠনের সাথে সংশ্লিস্ট সকল মরহুমদের বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।