রাজধানীতে চুরি-ছিনতাই

সভায় উপস্থিত বিভিন্ন পদমর্যাদার একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, চুরি-ছিনতাইয়ের ঘটনা নিয়ন্ত্রণে টহলের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। টহল নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন কমিশনার। কর্মকর্তারা বলেন, একটি নির্দিষ্ট স্থানে প্রতিদিন না থেকে , ঘুরে ঘুরে টহল দিতে হবে। চেকপোস্টগুলোতে সক্রিয় থেকে গাড়ি তল্লাশি করতে হবে।

সহকারী উপপরিদর্শকের (এএসআই) পরিবর্তে উপপরিদর্শকের (এসআই) নেতৃত্বে টহল পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সভায় উপস্থিত কর্মকর্তারা। ডিএমপির মিডিয়া সেন্টারের উপকমিশনার ফারুক হোসেন প্রথম আলোকে বলেন, চুরি-ছিনতাই প্রতিরোধে ডিএমপির অপরাধ ও গোয়েন্দা বিভাগের কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে।