যোগব্যায়াম হাঁটুর ব্যথায় আরাম দেয়

বাতায়নাসন

কীভাবে করবেন?

  • বাম পা সামনে এগিয়ে ডান পা পেছনে রেখে ডান হাঁটু গেড়ে বসুন।
  • ডান পা মুড়ে বাম ঊরুমূলের ওপরে এমনভাবে রাখুন, যাতে পায়ের পাতা ঊরুর ওপরে এবং গোড়ালি ঊরুসন্ধিতে লেগে থাকে।
  • ডান পায়ের হাঁটু মাটির সঙ্গে ঠেকিয়ে স্থির করে রাখুন।
  • দুটি হাত সামনের দিকে নমস্কারে মুদ্রায় থাকবে।
  • ডান পায়ে করার পর বাম পায়েও ঠিক একইভাবে করুন।
  • প্রথম অবস্থায় ভারসাম্য রাখতে সমস্যা হলে দেয়ালের সহায়তা নিন।

    সময়কাল

    • প্রতি পায়ে ১৫ থেকে ৩০ সেকেন্ড থাকুন।
    • ৩-৫ বার করুন।
    • প্রথম দিকে হাঁটুর নিচে নরম গদি দিয়ে নিতে পারেন।

    উপকারিতা

    • হাঁটুব্যথাসহ হাঁটুর বিভিন্ন রোগে আরাম পাওয়া যায়।
    • শরীরে হালকাভাব আসে।

      গোমুখাসন

      কীভাবে করবেন?

      • দণ্ডাসনে বসে বাঁ পা মুড়ে গোড়ালি ডান নিতম্বের কাছে রাখুন বা গোড়ালির ওপর বসতেও পারেন।
      • ডান পা বাঁ পায়ের ওপরে এমনভাবে রাখুন, যাতে দুটি হাঁটু একই সরলরেখা বরাবর থাকে।
      • শ্বাস নিতে নিতে ডান হাত ওপরে তুলুন। শ্বাস ছাড়তে ছাড়তে পিঠের দিকে মুড়ুন। বাঁ হাত পিঠের পেছনের দিক থেকে এনে ডান হাতকে ধরুন। ঘাড় ও কোমর যেন সোজা থাকে।
      • একদিকে ১ মিনিট করার পর অন্য দিকে একইভাবে করুন। যে দিকের হাঁটু ওপরের দিকে থাকবে, সেই দিকের হাতও ওপরে থাকবে।

        উপকারিতা

        • হাঁটুর যন্ত্রণায় উপকারী।
        • সন্ধি ও গেঁটেবাত দূর করে।
        • বহুমূত্র এবং স্ত্রীরোগে এই আসন উপকারী।