যুক্তরাজ্যে ৭৫ বছরের বেশি বয়সীদের বিনামূল্য টিভি লাইসেন্স সুবিধা বন্ধ হচ্ছে

যুক্তরাজ্যে ৭৫ বছরের বেশি বয়সীদের বিনামূল্যে টিভি লাইসেন্স সুবিধা বন্ধের পরিকল্পনা বাস্তাবায়ন করতে যাচ্ছে বিবিসি। জানা গেছে, করোনা মহামারির কারনে গত দুই মাস এই পরিকল্পনাটি স্থগিত রাখা হয়।

প্রহেলা অগাষ্ট থেকে প্রায় তিন মিলিয়নেরও বেশি পরিবারকে ১৫৭.৫০ পাউন্ড ফি প্রদান শুরু করতে বলা হবে।

তবে পরিবারের কোন সদস্য যদি পেনশন ক্রেডিট সুবিধা পান ,তাহলে তারা এখনো বিনামূল্য টিভি লাইসেন্স সুবিধা ভোগ করতে পারবেন ।বিবিসি জানিয়েছে ,নতুন এই প্রকল্পটি “সবচেয়ে নিখুঁত সিদ্ধান্ত”, কিন্তু সরকার এই ব্যাপারে “গভীর হতাশা” প্রকাশ করেছে ।

বিবিসির চেয়ারম্যান স্যার ডেভিড ক্লেমেন্তি বলেছেন ,এই সিদ্ধান্তটি “সহজ ছিল না”,তবে প্রতিষ্ঠানটি “মারাত্মক আর্থিক চাপের মধ্যে”রয়েছে।

এই পরিকল্পনা বাস্তবায়নে বিলম্ভ করলে অনুষ্ঠানগুলো সম্প্রচারের উপর এর প্রভাব পড়বে।

এদিকে বিবিসি এর আগে সতর্ক করে বলেছে , যদি কোন পরিবর্তন না করা হয় তাহলে প্রতিষ্ঠানটির অনেক পরিসেবা বন্ধ হয়ে যেতে পারে।২০০০ সাল থেকে সরকার ৭৫-এর বেশি বয়সীদের জন্য বিনামূল্যে টিভি লাইসেন্স সুবিধা দিয়ে আসছে, তবে বিবিসিকেই লাইসেন্স ফি বন্দোবস্তের দায়িত্ব দেওয়া হয়েছিল।