যুক্তরাজ্যের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা অধ্যাপক ক্রিস হুইটি বলেন, ইংল্যান্ডের একজন রোগী এই ভাইরাস পরীক্ষা করার পর দুঃখজনকভাবে মারা গেছেন। আমি বিষয়টি জেনেই দুঃখ প্রকাশ করেছি। আমি তাদের পরিবার ও বন্ধুবান্ধবদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। যুক্তরাজ্যেই এই রোগীর শরীরে ভাইরাসটি ধরা পড়ে। বিবিসি, ইউকে মেইল ডটকম
দ্য রয়েল বার্কশায়ার এনএইচএস ট্রাস্ট জানায়, একজন প্রবীণ রোগী ছিলেন তিনি। হাসপাতালে তিনি ভর্তি হলে গত রাতে তার শরীরে করোনভাইরাস সনাক্ত করা হয়। এ রোগেই তার মৃত্যু হয়েছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারী মুখপাত্র এই করোনভাইরাস নিয়ে শঙ্কিত হয়ে বলেছেন, ভাইরাসটি ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এ রোগে আক্রান্তদের সঙ্গে যোগাযোগ করার চেষ্ঠা করা হচ্ছে। আমরা তাদেরকে খুঁজে বের করার জন্য আমাদের কর্মকর্তারা তাদের সন্ধান করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
বুধবার পর্যন্ত দেশটিতে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১১৫ জন।






