যুক্তরাজ্যের সরকার বিবিসি ও প্রতিষ্ঠানটির সম্পাদকীয় নীতির প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছে

যুক্তরাজ্যের সরকার বিবিসি ও প্রতিষ্ঠানটির সম্পাদকীয় নীতির প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছে। গত সপ্তাহে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যমটির দিল্লি ও মুম্বাই কার্যালয়ে ভারতের আয়কর কর্মকর্তারা টানা তিন দিন তল্লাশি চালানোর পর যুক্তরাজ্য সরকার তাদের এ সমর্থনের কথা জানাল।

গত মঙ্গলবার হাউস অব কমন্সে জরুরি এক প্রশ্নের জবাবে ফরেন, কমনওয়েলথ ও ডেভেলপমেন্ট অফিসের (এফসিডিও) জুনিয়র মন্ত্রী বলেন, একটি ‘চলমান তদেন্তর’ বিষয়ে ভারতের আয়কর বিভাগের কর্মকর্তাদের অভিযোগ প্রসঙ্গে সরকার কোনো মন্তব্য করতে পারছে না। তবে তিনি জোর দিয়ে বলেন, ‘শক্তিশালী গণতন্ত্রের’ জন্য গণমাধ্যম ও বাক্‌স্বাধীনতা জরুরি।

এফসিডিওর আন্ডার সেক্রেটারি ডেভিড রুটলি ভারতের সঙ্গে ‘শক্তিশালী ও গভীর সম্পর্কের’ দিকে ইঙ্গিত করে বলেন, যুক্তরাজ্য ‘গঠনমূলক উপায়ে’ বিভিন্ন ইস্যুতে বিস্তারিত আলোচনা করতে পারে।