বিশ্বব্যাপী বাড়ছে ক্যানসারে আক্রান্ত রোগীর সংখ্যা। এ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা যেমন বেশি, তেমনি ক্যানসারে আক্রান্ত রোগীদের সুস্থ হয়ে ফিরে আসার সংখ্যাও নেহাত কম নয়। যথাসময়ে সঠিক চিকিৎসা করে ক্যানসার নিরাময় করা সম্ভব। তবে বর্তমানে যে পদ্ধতিতে এই রোগের চিকিৎসা হয়, তাতে অনেক পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়। এই পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা হলো বিকন ফার্মাসিউটিক্যাল লিমিটেডের সহযোগিতায় আয়োজিত বিশেষ অনুষ্ঠানে। এবারের প্রতিপাদ্য ছিল: ক্যানসার চিকিৎসায় পার্শ্বপ্রতিক্রিয়ার পূর্বসতর্কতা ও ব্যবস্থাপনা।






