মোহামেডান স্পোর্টিং ক্লাবের জয়

প্রিমিয়ার ফুটবল লিগে টানা তৃতীয় জয় তুলে নিয়ে উড়ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। আজ কুমিল্লায় ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আজ তারা ২-০ গোলে হারিয়েছে রহমতগঞ্জকে। একটি করে গোল করেছেন সোলেমান দিয়াবাতে ও আমির হাকিম বাপ্পী। কুমিল্লায় এটা মোহামেডানের দ্বিতীয় জয়।

লিগে ৯ ম্যাচে ৪ জয়, ৩ ড্র ও ২ হারে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে উঠে এসেছে মোহামেডান। আর রহমতগঞ্জের এটা চতুর্থ হার। ৮ ম্যাচে ২ জয়, ২ ড্র, ৪ হারে ৮ পয়েন্ট নিয়ে ৯-এ রইল রহমতগঞ্জ।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলেছে মোহামেডান। আর সেই আক্রমণের ফল পেয়েছে হাতেনাতেই। ম্যাচের তিন মিনিটে প্রথম গোলের দেখা পায় সাদা-কালো শিবির। মাঝমাঠ থেকে ডিফেন্ডার রাকিবের লং বল পেয়ে যান সোলেমান। অফসাইডের ফাঁদ ভেঙে বক্সে ঢুকে করেন ম্যাচের প্রথম গোল। মালির এই স্ট্রাইকারে এটি লিগের ষষ্ঠ গোল।