স্টেফোরডশায়ারে বাসিন্দা লুইস রবার্টস তাঁর ঘরের পাশেই হাঁটতে বেরিয়েছেন তাঁর মা ও বোনদের সাথে। বেঁচে ঘরে ফিরে আসা লুইস ও তাঁর পরিবারের জীবনে একটি মাইলফলক ঘটনা। গত বছর রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হন লুইস। এক পর্যায়ে ডাক্তার ভেবেছিলেন, লুইস মারা গেছে।
ডাক্তারের মুখে মৃত্যুর সংবাদ পেয়ে লুইসের পরিবারের সদস্যরা এরই মধ্যে সিদ্ধান্ত নেন, তাঁর অঙ্গগুলো দান করে দেয়া হবে। একারণে তাঁর দেহের সাথে লাইফ-সাপোর্ট মেশিনগুলোও বন্ধ করা হয়নি। তখনই ঘটে সেই অবিশ্বাস্য ঘটনা। লুইসের বিছানার পাশে বসে থাকা তাঁর বোন বুঝতে পারেন, লুইস বেঁচে আছেন।
এরপর কয়েক মাস নিবিড় সেবা সস্রুশা পেয়েছেন লুইস। দ্রুত সুস্থ হয়ে ওঠেন তিনি। জীবন ফিরে পেয়ে বোনের প্রতি কৃতজ্ঞ লুইস।
লুইসের এই অবিশ্বাস্যভাবে জীবন ফিরে পাওয়ার ঘটনা চিকিৎসকেরা রিভিউ করেন। মাথায় গুরুতর আঘাত পাওয়া রোগীরা মৃত্যুর দ্বারপ্রান্তে পৌঁছে গেলে তাদের ব্যাপারে কেমন পদক্ষেপ নেয়া উচিত, রিভিউএর বিষয় ছিল সেটি। ইনটেনসিভ কেয়ার সোসাইটি নামে একটি সংগঠন এক বিবৃতিতে বলেছে, ভবিষ্যতে একই ধরনের পরিস্থিতি আবারও সৃষ্টি হলে ক্লিনিসিয়ানরা যাতে বাড়তি সতর্কতামূলক পরীক্ষা-নিরীক্ষা করেন, সে জন্য বিদ্যমান পদ্ধতিকে হালনাগাদ করা উচিত।






