আগামী ৭ জানুয়ারি মুক্তি পাচ্ছে পূজা ও সিয়াম অভিনীত সিনেমা ‘শান’। করোনার বেশ আগে পূজার শেষ ছবি ‘দহন’ মুক্তি পায়। এবার এমন সময় ছবিমুক্তির সময় এল, যখন নায়িকার উচ্চমাধ্যমিক পরীক্ষা চলছে। তার এখন থাকার কথা পথে, ছবির প্রচারণার কাজে। কিন্তু পরীক্ষা দেওয়াটাও তাঁর কাছে অত্যন্ত জরুরি। তাই পরীক্ষার প্রস্তুতির পাশাপাশি ফেসবুকেই প্রচারণার টুকিটাকি কাজ করছেন পূজা। তিনি বলেন, ‘ছবির মুক্তির আর ১৪ দিন বাকি। পরীক্ষার কারণে প্রচারণায় থাকতে পারছি না। মাঝেমধ্যে ছবির খবরাখবর ফেসবুকে শেয়ার করছি। ৩০ ডিসেম্বর পরীক্ষা শেষ। তারপর ১ জানুয়ারি থেকে পুরোদমে প্রচারণায় নামতে পারব।’






