জধানীর মিরপুর শাহ আলী মাজার থেকে অপহরণের চার দিন পর ১২ বছরের শিশু শাহাদত হোসেনকে বুধবার বিকেলে সাভারের বেদে পল্লি থেকে উদ্ধার করা হয়েছে। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ শাহেরা খাতুন নামের এক নারীকে উদ্ধার গ্রেপ্তার করেছে পুলিশ।শাহ আলী থানার পুলিশ জানায়, গত ৫ সেপ্টেম্বর শাহ আলী মাজারে খেলার করার সময় সুযোগ বুঝে কে বা কারা শিশু শাহাদতকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ওই দিন শিশুটির মা মেরি বেগম শাহ আলী থানায় অপহরণের মামলা করেন। তদন্তের একপর্যায়ে পুলিশ জানতে পারে শিশুটিকে সাভারের বেদে পল্লিতে নিয়ে রাখা হয়েছে।






