মাস্ক ছাড়া সিনেমা হলে ঢোকা যাবে না

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে নানা রকম ব্যবস্থা নিতে শুরু করেছে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো। প্রেক্ষাগৃহগুলোও সেই তালিকায় যুক্ত হয়েছে। প্রেক্ষাগৃহের প্রবেশদ্বারে দর্শককে থার্মাল স্ক্যানারের মাধ্যমে পরীক্ষা করা, টিকিট কাউন্টারে হ্যান্ড স্যানিটাইজার রাখা, মাস্ক ও গ্লাভস পরে টাকা ও টিকিট আদান-প্রদানের সিদ্ধান্তের কথা জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

দেশের প্রেক্ষাগৃহগুলোতে এই মুহূর্তে চলছে শাকিব খান অভিনীত দুটি ছবি—‘বীর’ ও ‘শাহেনশাহ’। এ ছাড়া বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে চলছে পরমব্রত ও তিশার ‘হলুদ বনি’, আনিসুর রহমান মিলনের ‘চল যাই’ এবং নিরব ও প্রিয়াঙ্কার ‘হৃদয় জুড়ে’ ছবিগুলো। গত শনিবার বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্ত রোগী পাওয়ার খবরে প্রেক্ষাগৃহগুলোতে কমে গেছে দর্শক।