মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পড়ার ঝুঁকি

দুই সপ্তাহ আগে সরকার কঠোর লকডাউন ঘোষণা করতেই দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ রাজধানী ছাড়তে শুরু করেছিল। যানবাহন বন্ধ থাকলেও নানা উপায়ে হাজার হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পড়ার ঝুঁকি নিয়ে নিজ বাড়িতে ফেরে। লকডাউনের মধ্যে কাল রোববার থেকে স্বাস্থ্যবিধি মেনে শপিং মল, দোকানপাট খোলার সিদ্ধান্ত থাকায় আবার রাজধানীমুখী হতে শুরু করেছে এসব মানুষ।

সারা পথ ছোট ছোট যানবাহনে ভিড় সামলে এসব মানুষ ছুটছে। এ সময় স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই ছিল না। অনেকের মুখে মাস্ক দেখা যায়নি। থাকলেও তা ছিল থুতনির নিচে বা কারও পকেটে। আবার ফেরিগুলোতে একজন আরেকজনের সঙ্গে গা ঘেঁষে ফেরিতে পারাপার হচ্ছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর সড়ক যোগাযোগের অন্যতম মাধ্যম রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে আজ শনিবার দুপুরে এমনই চিত্র দেখা যায়।