ভারতীয় সেন্সর বোর্ড কর্তৃপক্ষ ‘বেশরম রং’ গানটির কারণে মুক্তির অনুমতি দেয়নি

শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ ছবির ‘বেশরম রং’ গানটি মুক্তির পরই বিতর্ক ওঠে। কেউ কেউ অশ্লীলতার অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে গানটি বয়কটের ডাকও দেয়। বিশেষ করে গানটিতে দীপিকার গেরুয়া বিকিনি নিয়ে তীব্র আপত্তি তোলেন বিজেপি নেতৃত্ব এবং হিন্দুত্ববাদী সংগঠনগুলো।

শাহরুখ খানকে জ্যান্ত পুড়িয়ে মারার হুমকি দিতেও ছাড়েননি অযোধ্যার এক সাধু। তপস্বী চাভনির মহন্ত পরমহংস আচার্য নামের ওই সাধুর বক্তব্য, ‘বেশরম রং’ গানটিতে ছবি নির্মাতারা গেরুয়া রঙের অবমাননা করেছেন। মুক্তির আগে সেন্সর ছাড়পত্রের অনুমতির জন্য জমা পড়লে ভারতীয় সেন্সর বোর্ড কর্তৃপক্ষ গানটির কারণে মুক্তির অনুমতি দেয়নি।