৪ জুলাই ব্রিটেনের জন্য এক ঐতিহাসিক দিন। দীর্ঘ প্রায় ৪ মাস পর করোনাভাইরস মহামারিতে লক ডাউনের পর খুলতে যাচ্ছে প্রায় সব ব্যবসা প্রতিষ্ঠান। লক ডাউন শিথিলের শেষ পর্যায় হলেও সেই কবিতার মতো- “শেষ হয়েও হইলো না শেষ”।
প্রায় সব ব্যবসা প্রতিষ্ঠা খুললে ও আইনের বাধ্যবাধকতার কারনে খুলতে পারছেন না অনেকটা প্রায় একই ধরনের ব্যবসা প্রতিষ্ঠান। ব্যবসা প্রতিষ্ঠান খুলতে না পারায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা।
উদাহরন স্বরূপ বলা যায়
১/ সিনেমা হল খুলবে। কিন্তু থিয়েটার খুলতে পারবেনা।
২/ চুল কাঁটার সেলুন খুলবে। কিন্তু নেইল পালিশ ও ম্যাসেজ শপ খুলতে পারবেনা।
৩/ পাব ও বার খুলবে । কিন্তু নাইট ক্লাব খুলবে না।
৪/ আউটডোর জিম খুলা হবে । কিন্তু ইনডোর জিম খুলা হবেনা।
৫/ সেলুন খুললেও বন্ধ থাকবে ম্যাক আপ, তাত্তু।
দি ইনস্টিটিউটশিন ফর গভর্নমেন্ট স্পোকেন পার্সন চীপ ইকোনোমিস্ট ড: জেম্মা টেটলাও বলেন, সরকার অর্থনীতিকে স্বচল করতে জনসাধারন কে হেল্থ রিক্সে ফেলে দিচ্ছে,”। সরকার বিজনেস কে সেইফ করতে সামাজিক দূরুত্ব রেখে সিনেমা হল খুললেও বন্ধ রাখছে থিয়েটার। আবার বারবার শপ খুললেও বন্ধ রাখছে তাত্তু, বিউটিপারলার, নেইল পালিশ সেই সাথে পাব বার খুললেও বন্ধ রাখা হবে নাইট ক্লাব। এ গুলি হচ্ছে সরকারের দ্বৈত নীতি,”।
ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজের প্রফেসর ডা: সাউন ফিটজেরাল্ড বলেন,” যে সব বিজনেস মুখোমুখি হয় সেখানে ঝুকি বেশী থাকে তার মধ্যে নাইট ক্লাবে নাচের পর শ্বাস প্রশ্বাসের গতি বেড়ে যাবে এতে করে ভাইরাস দ্রুত ছড়িয়ে পরার সম্ভবনা বেশী”।
বৃটিশ সাইনটিস্ট ড: স্মিথ বলেন, “ সামাজিক দূরত্ব খুবই জরুরী । এক মিটার অবশ্যই দূরুত্ব থাকতে হবে। যে সব প্রতিষ্ঠানে এটা রক্ষা করতে পারবে না এবং সম্ভব নয় সে সব প্রতিষ্ঠান পুরোপুরি করোনাভাইরস নিয়ন্ত্রনে না আসলে খুলা সম্ভব নয়।
তবে ব্রিটেনের বিজ্ঞানীরা তাদের গবেষনায় এতটাই নিশ্চিত হয়েছেন যে তারা মনে করেন করোনাভাইরস মহামারি এখন আন্ডার কন্ট্রোলে আছে। কিন্তু অন্য গবেষকরা এটা পুরোপুরি মানতে নারাজ তাদের মতে করোনাভাইরস এখনও নিয়ন্ত্রনে আসেনি। আবার অনেকে দ্বিতীয় বার ভাইরাস আসার সম্ভবনা করছেন।






