ব্রিটেনে ২৪.৫ বিলিয়নের বেশি ২০, ১০ ও ৫ পাউন্ডের পুরাতন নোট এখনো ব্যাংকে জমা পড়েনি

সরকারী তাগাদা সত্ত্বেও ২৪.৫ বিলিয়নের বেশি ২০, ১০, ও ৫ পাউন্ডের পুরাতন নোট এখনো ব্যাংকে জমা পড়েনি।
ব্যাংক অব ইংল্যান্ড জানিয়েছে ১১৫ মিলিয়ন ৫ পাউন্ডের নোট, ৮৩ মিলিয়ন ১০ পাউন্ডের নোট এবং ১১৫৭ মিলিয়ন ২০ পাউন্ডের পেপার নোট এখনো ব্যাংকে জমা রাখেননি গ্রাহকরা।

এর মধ্যে ৫ পাউন্ডের পুরাতন নোট ২০১৭ সালের মে মাসে নিষিদ্ধ করা হয়। ১০ পাউন্ডের পুরাতন নোট নিষিদ্ধ করা হয় ২০১৮ সালে। এই নোটগুলো এখন আর ব্যাংকে রাখা যাবে না।
এদিকে ২০ পাউন্ডের পুরাতন নোটগুলো ফেরত চাওয়া হলেও এখনো নিষিদ্ধ করা হয়। ২০ পাউন্ডের নতুন পলিমার নোট গত ফেব্রুয়ারী থেকে বাজারে ছাড়া হয়েছে।