ব্রিটেনে ১৫ জুন থেকে সীমিত পর্যায়ে মসজিদ গির্জাসহ ধর্মীয় উপাসনালয় খুলে দেয়ার পরিকল্পনা

ব্রিটেনে আগামী ১৫জুন থেকে সীমিত পর্যায়ে মসজিদ গির্জাসহ ধর্মীয় উপাসনালয় খুলে দেয়ার পরিকল্পনা করেছে সরকার। পরিকল্পনা মতে আপতত ব্যক্তিগত প্রার্থনা করা যাবে। অর্থাৎ মসজিদে জামাতে নামাজ আদায় সম্ভব নাও হতে পারে। একই সাথে ধর্মীয় উপাসনালয়ে বিয়ে পড়ানো যাবে না।ধর্মীয় প্রতিষ্ঠানগুলো চালুর বিষয়ে বিষয়ে আগামী মঙ্গলবার কেবিনেটে আলোচনা করবেন প্রধানমন্ত্রী বরিস জনসন। বিবিসি জানিয়েছে আগামী ১৫জুন থেকে হয়ত শিথিত হতে পারে মসজিদ সহ ধর্মীয় প্রতিষ্ঠান সমূহে প্রার্থনা আদায়।
উত্তর আয়ার ইতিমধ্যে ব্যক্তিগত প্রার্থনার অনুমতি দিয়েছে। তবে স্কটল্যান্ড ও ওয়েলস এখনো সিদ্ধান্ত নেয়নি।
সরকারের মন্ত্রীরা বলছেন কিভাবে সামাজিক দূরত্ব বজায় রেখেখ উপাসনার স্থানগুলো চালু করা যায় তা নিয়ে কাজ করছে সরকার।
তবে গীর্জা, মসজিদ, সিনাগগস, টেম্বল গুলোকে উপস্থিতি নিয়ন্ত্রন করতে হবে।
১০ ডাউনিং স্ট্রিট বলছে, লকডাউন শিথিল হচ্ছে, পর্যাক্রমে উপাসনালয়গুলোও খুলে দেয়া হবে যদি সরকারের ৫টি ধাপ মেনে চলা হয়।
অপর দিকে ধর্মীয় নেতারা বলছেন, সব ক্ষেত্রেই লকডাউন শিথিল হচ্ছে, সরকারের উচিত ধর্মীয় স্থানগুলো খুলে দেয়া।