ব্রিটেনে হাসপাতালে ভর্তির সংখ্যা কমে দাঁড়িয়েছে ৯৯৯ জন

ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যার বাড়লেও কমেছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৮,৩৫১ জন। গতকাল শুক্রবার ছিলো ৪০,৩৭৫ জন, বৃহস্পতিবার ছিলো ৪২,৪০৮ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৯৫ লাখ ২৪ হাজার ৯৭১ জন।

বর্তমানে হাসপাতালে ভর্তির সংখ্যা কমে দাঁড়িয়েছে ৯৯৯ জন।

এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে ১৫৭ জনের । গতকাল শুক্রবার ছিলো ১৪৫ জন, বৃহস্পতিবার ছিলো ১৯৫ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ৪২ হাজার ৮৩৫ জন।

এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৫ কোটি ৫ লাখ ২৫ হাজার ২৫৯ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪ কোটি ৫৯ লাখ ৮৫ হাজার ৭৯৫ জন।