ব্রিটেনে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়লেও মৃত্যুর সংখ্যা কমেছে। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৯৬৩ জন। গতকাল রবিবার ছিলো ১,৮৮২ জন, শনিবার ২,২০৬ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪৩ লাখ ৯০ হাজার ৭৮৩ জন।
এদিকে গত ২৪ ঘন্টায় মৃত্যু বরণ করেছেন আরো ৪ জন। গতকাল রবিবার ছিলো ১০ জন, শনিবার ছিলো ৩৫জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ২৭ হাজার ২৭০ জন।
বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ২ হাজার ১৮৬ জন।
এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৩ কোটি ২৯ লাখ ৩২ হাজার ৪৪৮ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ কোটি ১ লাখ ২ হাজার ৩৯ জন।






