ব্রিটেনে ব্যবসায়ীদের দিয়ে প্রতারক চক্র

করোনাভাইরস মহামারিতে লকডাউনের কারনে ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখিন হয়েছে। স্মল বিজনেস বা খুদ্র ব্যবসায়ীদের ক্ষতি পুষিয়ে নিতে সহজ শর্তে বৃটিশ সরকার ব্যবসায়ীদের জন্য ৫০ হাজার পাউন্ড পর্যন্ত “ দি বাউন্স ব্যাক লোন স্কীম” (ইইখঝ) চালু করে।

ব্যাবসায়ীদের লোন দেওয়ার শর্ত খুবই সহজ।
১/ ইউ কে বেইজ কোম্পানী হলে হবে। ২/ ১লা মার্চ ২০২০ এর পূর্বে কোম্পানী হাউজে রেজিস্ট্রেশন করা থাকতে হবে।
৩/ করোনাভাইরসে লকডাউনে ব্যবসায়ী ক্ষতির প্রমান পত্র ।
৪/ কোম্পানী যদি ৩১ শে ডিসেম্বর ২০১৯ হয় তা হলে আরো ভালো।
৫/ পূর্বের কোন লোন থাকলে এই লোন পাওয়ার যোগ্যতা হারাবে ।
৬/ কোম্পানীর নামে নিজস্ব একাউন্ট থাকতে হব।
৭/ আপনি নিজে অথবা আপনার একাউন্ট দিয়ে অনলাইন আবেদন করতে পারেন।

গত ২৭ এপ্রিল ২০২০ সরকারী ভাবে পাবলিস্ট করা হয়। ৪ঠা মে থেকে কার্যকর্ম শুরু হয়েছে এব ৪ই নভেম্বর ২০২০ পর্যন্ত আবেদন পত্র জমা নেওয়া হব।
৬ বৎসরের জন্য এই লোন দেওয়া হয়েছে। তাও আবার ১২ মাস পর থেকে কিস্তি শুরু হবে। ইন্টারেস্ট হচ্ছে শতকরা মাত্র ২.৫ পারসেন্ট। ব্যবসা প্রতিষ্ঠানের সাইজের উপর ভক্তি করে ২০০০ থেকে ৫০০০০ পাউন্ড পর্যন্ত লোন দেওয়া হচ্ছে।

বৃটিশ চ্যানচেলর রিসি সুনাক বলেন,” সরকার একটি ঝুঁকি পূর্ন সিদ্ধান্ত নিয়েছে। তবে অর্থনৈতিক স্বচ্ছলতা ফিরিয়ে আন্তে এর বিকল্প নেই”। তিনি আর বলেন, করোনাভাইরস মহামারিতে ব্যবসা বানিজ্য বদ্ধ হয়েছে ছোট বড় সব ব্যবসায়াকেই সরকার সহযোগিতা লক্ষ্য নিয়ে ব্যাসায়ীদের , দি বাউন্স ব্যাক লোন স্কীম গ্রহন করা হয়েছে”। দ্রুত সময়ের মধ্যে লোন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ব্যবসায়ীদের বিবিএলএস লোন ঘোষনার সাথে সাথে আবেদন জমা পরা শুরু করে। প্রথম দিনেই জমা পরেছে ১০০০০০ আবেদন। বার্কলেজ ব্যাংকে প্রথম এক মিনিটে জমা পরে ২০০ এপলিকেশন আর লয়েড্স ব্যাংকে তিন ঘন্টার মধ্যে ৫০০০ এপলিকেশন জমা পরে।

দি ফেডারেশন অফ স্মল বিজনেসের হেড মিক চ্যারিই বলেন, “অবশ্যই এপলিকেশনের সাথে বিজনেস একাউন্ট থাকতে হবে। এপ্লিকেশন করার ২৪ ঘন্টার মধ্যে একাউন্টে পাউন্ড ট্রাসফার হয়ে পাউন্ড পৌঁছে যাবে”। অতি সহজে ব্যবসায়ী লোন পেয়ে যাবেন।

এই সহজ লভ্য লোন নিয়ে চলছে প্রতারনার নতুন ফাঁদ। যারা প্রকৃত ব্যবসায়ী তাদের জন্য এ লোন অবশ্যই উপকার সুফল বয়ে আনবে। ব্যবসাকে নতুন করে পরিচালনা করতে পারবেন। কিন্তু যাদের ব্যাবসা নেই কোন রকম একটি কোম্পানীর নাম দিয়ে লোন তুলেছেন। পরিকল্পনা বিহীন এই লোন আপনার জন্য কতটুকু কল্যান বয়ে আনবে ? সেটা একমাত্র আপনিই জানেন?

অনেকে আছেন তার কোন ব্যবসা নেই কিন্তু হাতের কাছে সুযোগ পেয়ে কাজে লাগিয়েছেন। কোন এক কোম্পানী দেখিয়ে ৫০ হাজার পাউন্ড তুলে নিয়েছে। ভালো কথা তবে যদি ভালো কাজে ব্যবহার করেন তবে ভালো আর না হলে পরতে হবে মহা বিপদে ।

বর্তমানে কিছু ফোন পাবেন আন নোন নাম্বার থেকে খুব সুন্দর করে বুঝিয়ে বলবেন। আপনার হেল্প লাগে কিনা ? যদ আপনাকে হেল্প করতে পারে তবে তিনি এর থেকে মোটা একটা অংশ নিয়ে নিবেন। এখন আপনি বুঝে আপনার ডিটেইল্স দিবেন। কেননা আপনাকে ৫০ হাজার পাউন্ড এনে দিয়ে তিনি হয়তো ৮/১০ হাজার পাউন্ড নিয়ে নিবেন। এক বছর পর থেকে আপনাকে কিস্তি পরিশোধ করিতে হবে। তখন কিন্তু আপনাকে শতকরা আড়াই পার্সেন্ট ইন্টারেস্ট সহ পুরো টাকাই শোধ করতে হবে।
আর যদি অন্য কোন পন্থা দেখিয়ে পুরো টাকাই মেরে খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন সেটা হবে আপনার জন্য এক মরণ ফাঁদ।

অনেকেই মনে করেন কোম্পানীর পরিবর্তন করলে এই অর্থ পরিশোধ করতে হবে না সেটা একটি ভুল ধারনা। কেননা ডিটেইল্স কিন্তু আপনার আপনি যেখানে থাকেন সরকার কিন্তু আপনাকে খুঁজে বের করবে। একটি কথা মনে রাখা ভালো। “হারামের কোন আরাম নেই”।

ব্যাংক অফ ইংল্যান্ডের সিনিয়র ম্যানেজার বলেছেন, “ যদি কেউ এই লোন দিয়ে জালিয়াতি বা অপব্যবহার করেন। তাদের অবশ্যই আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে”। ব্যাংকিং ইন্ডাস্টি ট্রেড এসোসিয়েশনের স্পোর পারসন বলেছেন,”এই ব্যবসায়ী লোন স্কীম সামগ্রী ভাবে কাজ করবে। এই ইন্ডাস্ট্রি (ঐ গ ঞ) ডেভেলপমেন্টের সাথে একযোগে কাজ করবে। সেখানে দূর্নীতির জায়গা নেই”। আর যারা দূর্নীতি করবেন, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি ব্যবস্থা ।