ব্রিটেনে জিপি এবং ডাক্তার সটেজ বা কম হওয়াতে চিকিৎসা সেবা ব্যাহত হওয়ার আশংকা করছে দি রয়েল কলেজ এফ জিপি। দি রয়েল কলেজ অফ জিপির চেয়ার- মার্টন মার্শাল বলেন,” ব্রিটেনে শতকরা ৪.৫% ডাক্তার প্রয়োজনের তুলনায় কম রয়েছে। এই কম সংখ্যক ডাক্তার দিয়েও করোনাভাইরাস মহামারিতে সেবা দিয়ে চাচ্ছেন। একজন জিপি বা সাধারন ফ্যামিলি ডাক্তার ১১ থেকে ১২ ঘন্টা ডিউটি করে সে সময়ের মধ্যে ৫০ থেকে ৬০ জন রুগীর সেবা দিয়ে থাকে। অনেক সময় বেশী সেবা দিতে গিয়ে অনেক ডাক্তার ক্লান্ত হয়ে পরেন। করোনা মহামারিতে করোনার রুগীদের সেবা দিতে গিয়ে অনেক ডাক্তার নিজের জীবন উৎসর্গ করেছেন,”।
২০১৫ সালে সরকার পরিকল্পনা গ্রহন করেছিলো প্রতি বছর ৫০০০ ডাক্তার নিয়োগ দিবে। কিন্তু ২০২১ সালের মার্চ মাস পর্যন্ত মাত্র ১,৩০৭ জন ডাক্তার নিয়োগ দেওয়া হয়েছে। এই খানেই বিশাল গ্যাফ সৃস্টি হয়েছে।২০১৯ সালের তৎকালীন হেল্থ সেক্রেটাকি ম্যাথ হেনকক বলেছিলেন,”২০২৫ সালের মধ্যে প্রতিবছর ৬০০০ করে ডাক্তার নিয়োগ বা পাশ করে নতুন ডাক্তার হবে সেক্ষেত্রে ব্যার্থতার পরিচয় দিয়েছে সরকার।






