ব্রিটেনে গত ২৪ ঘন্টায় (রবিবার) করোনায় নতুন করে ১৬,৯৮২ জন আক্রান্ত হয়েছেন। যা গতকালের চেয়ে প্রায় ৭০০ জন বেশি। এদিকে গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে আরো ৬৭ জনের। গতকাল শনিবার ছিলো ১৫০ জন, শুক্রবার ছিলো ১৩৬ জন, বৃহস্পতিবার ছিলো ১৩৭ জন। মোট মৃতের সংখ্যা ৪৩ হাজার ৬৪৬ জন। এই মৃত্যুর পরিসংখ্যান আজ সকাল ৯ টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।
গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৬,৯৮২ জন। গতকাল শনিবার ছিলো ১৬,১৭১ জন, শুক্রবার ছিলো ১৫,৬৫০ জন, বৃহস্পতিবার ছিলো ১৮, ৯৮০ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৭ লাখ ২২ হাজার ৪০৯ জন। (সূত্র দ্যা সান)
এদিকে হাসপাতাল সূত্র জানিয়েছে গত ২৪ ঘন্টায় হাসপাতালে ৭৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৬১ জন, ওয়েলসে ৩ জন, স্কটল্যান্ডে ১৫ জন, উত্তর আয়ারল্যান্ডে নতুন করে কোন মৃত্যুর খবর প্রকাশ করা হয়নি। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার।






