ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৫,০৬৬ জন। যা গত ২০ জুলাইয়ের পর সর্বোচ্চ। গতকাল বুধবার ছিলো ৪২,৭৭৬ জন, মঙ্গলবার ছিলো ৩৮,৫২০ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৮৩ লাখ ১৭ হাজার ৪৩৯ জন।
বর্তমানে হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮১ জন।
এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে ১৫৭ জনের । গতকাল বুধবার ছিলো ১৩৬ জন, মঙ্গলবার ছিলো ১৮১ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ৩৮ হাজার ২৩৭ জন।
এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৪ কোটি ৯২ লাখ ৯১ হাজার ৬৬৫ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪ কোটি ৫২ লাখ ৬৯ হাজার ২৪০ জন।






