ব্রিটেনে করোনাভাইরাস ভ্যাকসিন পরীক্ষায় অংশ নিলে স্বেচ্ছাসেবী পাবেন ৬২৫ পাউন্ড

ব্রিটেনে করোনভাইরাস ভ্যাকসিনের মানবিক পরীক্ষায় অংশ নেওয়ার জন্য একটি জরুরি আবেদন জারি করা হয়েছে। ভ্যাকসিন পরীক্ষায় অংশ নিলে পাবে স্বেচ্ছাসেবী পাবেন ৬২৫ পাউন্ড । হেলথ সেক্রেটারী ম্যাট হ্যানকক বলেছেন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ইম্পেরিয়াল কলেজ লন্ডনের টিমগুলি কোভিড-১৯ ভ্যাকসিনের অনুসন্ধানে “দ্রুত অগ্রগতি” কাজের জন্যে কমপক্ষে আরও ২০ মিলিয়ন পাবলিক অর্থ দেয়া হবে।

আগামীকাল বৃহস্পতিবার অক্সফোর্ডের ক্লিনিকাল ট্রায়াল হবে, এতে দেখানো হবে কিভাবে লোকেরা জড়িত হতে পারে ।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বলছে, তারা নতুন ভ্যাকসিন পরীক্ষা করবে সু-স্বাস্থের অধিকারী স্বেচ্ছাসেবীদের উপর। কোভিড-১৯ নামক এই ভ্যাকসিনটি একটি নিরীহ শিম্পাঞ্জির ভাইরাস থেকে তৈরি করা হয়েছে যা ইঞ্জিনিয়ারিং করা হয়েছে।

অক্সফোর্ডের জেনার ইনস্টিটিউট দলের অধ্যাপক সারা গিলবার্ট জানিয়েছেন যে তিনি আশা করেছিলেন যে মে মাসের মাঝামাঝি নাগাদ “৫০০ জন” এই পরীক্ষায় অংশ নেবেন।