ব্রিটেনে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমেছে

ব্রিটেনে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় (শনিবার) আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমেছে। গত ১ সপ্তাহে আক্রান্তের সংখ্যা কমেছে এসেছে ২০%।
গত ২৪ ঘন্টায় মৃত্যু বরণ করেছেন আরো ৪৭৯ জন। গতকাল শুক্রবার ছিলো ৫২১ জন, বৃহস্পতিবার ছিলো ৪৯৮ জন, বুধবার ছিলো ৬৯৬ জন। মোট মৃতের সংখ্যা ৫৮ হাজার ৩০ জন। এই মৃত্যুর পরিসংখ্যান আজ সকাল ৯ টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।

এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৫,৮৭১ জন। গতকাল শুক্রবার ছিলো ১৬,০২২ জন, বৃহস্পতিবার ছিলো ১৭,৫৫৫ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৬ লাখ ৫ হাজার ১৭২ জন। (দ্যা সান)

এদিকে হাসপাতাল সূত্র জানিয়েছে গত ২৪ ঘন্টায় হাসপাতালে ৩৭০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ২৮৯ জন, ওয়েলসে ২৯ জন, স্কটল্যান্ডে ৪৪ ও উত্তর আয়ারল্যান্ডে নতুন করে ৮ মৃত্যুুর খবর প্রকাশ করা হয়েছে। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার।