কোপা আমেরিকায় ব্রাজিলের শুরুটা মনমতো হয়নি। কোস্টারিকার বিপক্ষে দাপুটে ফুটবল খেলেও ম্যাচে কোনো গোল করতে পারেনি তারা। গোলশূন্য ড্র নিয়েই শেষ পর্যন্ত ছাড়তে হয়েছে মাঠ। এ ম্যাচে ব্রাজিল দলের পারফরম্যান্স অনেক সমর্থককে হতাশ করেছে।
গোলের ১৯টি সুযোগ পেয়েও কাজে লাগাতে না পারার বিষয়টি মানতে পারছেন না সমর্থকেরা। খেলোয়াড়দের হয়ে সমালোচকদের অবশ্য জবাব দিয়েছেন চোটের কারণে স্কোয়াডের বাইরে থাকা নেইমার।






