ব্যাংক খাতের খেলাপি ঋণ আবারও বাড়তে শুরু করেছে

করোনাভাইরাসের কারণে ২০২০ সালের পুরো সময় ঋণ পরিশোধে বিশেষ সুবিধা পেয়েছেন ব্যবসায়ীরা। নীতিসুবিধার কারণে ওই সময়ে ঋণের কিস্তি পরিশোধ না করেও কেউ খেলাপি হননি। এখন এই বিশেষ সুবিধা বহাল না রাখলেও ঋণ পরিশোধে কিছুটা ছাড় দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এরপরও ব্যাংক খাতের খেলাপি ঋণ আবারও বাড়তে শুরু করেছে। তাতেই ব্যাংক খাতের প্রকৃত চিত্র বের হতে শুরু করেছে বলে মনে করছেন ব্যাংক কর্মকর্তারা।