স্মার্টফোন চুরির ঘটনা বাড়ছে। ফোন চুরি হলে আর্থিক ক্ষতির পাশাপাশি ব্যক্তিগত বা গুরুত্বপূর্ণ তথ্যও হারিয়ে যায়। ফলে বিপাকে পড়েন ব্যবহারকারীরা। আর তাই ফোনে থাকা তথ্যের নিরাপত্তায় অ্যান্ড্রয়েড ফোনে নতুন সুবিধা চালু করতে যাচ্ছে গুগল। এ সুবিধা চালু হলে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তিনটি নির্দিষ্ট পরিস্থিতিতে ফোন স্বয়ংক্রিয়ভাবে লক করে দেবে গুগল। ফলে ব্যবহারকারী ছাড়া অন্য কেউ আর ফোনে থাকা তথ্য জানতে পারবেন না। নতুন এ সুবিধা প্রাথমিকভাবে চালু করা হবে ব্রাজিলে।






