বিলাসবহুল প্রমোদতরি

বিলাসবহুল প্রমোদতরি ‘বে ওয়ান ক্রুজ শিপ’ পাঁচ শতাধিক পর্যটক নিয়ে আজ সোমবার দুপুরে সেন্ট মার্টিন পৌঁছেছে। তবে জাহাজটি সেন্ট মার্টিন জেটিতে ভিড়তে পারেনি। জেটি থেকে প্রায় ৭০০-৮০০ ফুট দূরে এটি নোঙর করা হয়েছে।

আজ সকাল সোয়া ১০টায় কক্সবাজার থেকে প্রবালদ্বীপ সেন্ট মার্টিনের পথে যাত্রা শুরু করে ‘বে ওয়ান ক্রুজ শিপ’। বেলা আড়াইটার দিকে সেন্ট মার্টিনের ছেঁড়াদিয়ার দক্ষিণ দিক থেকে ঘুরে এসে জাহাজটি জেটির কাছাকাছি নোঙর করে। এতে করে কক্সবাজার থেকে সেন্ট মার্টিন পৌঁছাতে জাহাজটির সময় লেগেছে সোয়া চার ঘণ্টা।