বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পেস বোলিং কোচের দায়িত্বের ইচ্ছা প্রকাশ শন টেইট

আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শন টেইট বলছিলেন, ‘আমি অবশ্যই দায়িত্ব নিতে আগ্রহী। বিসিবির বিষয়টি নিয়ে ভাবার যথেষ্ট সময় আছে। আমার জন্য এটা দারুণ চাকরি হবে।’

আফগানিস্তান দলের পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করার অভিজ্ঞতা আছে টেইটের। এবার সেটি বাংলাদেশের তরুণ পেসারদের উন্নতিতে কাজে লাগানোর ইচ্ছা প্রকাশ করেছেন এই অস্ট্রেলিয়ান সাবেক ফাস্ট বোলার।