করোনা ভাইরাসের কারণে নাগরিকেরা ঘরে আটকা পড়েছে। এই সংকটে লেনদেন ও বিভিন্ন বিল পরিশোধে মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে বেছে নিচ্ছেন গ্রাহকেরা। দেশের বেশির ভাগ এজেন্ট বন্ধ, এরপরও বিকাশে দৈনিক ৫৭ লাখ লেনদেন হচ্ছে, টাকার অঙ্কে যার পরিমাণ প্রায় সাড়ে ৪০০ কোটি।
পাশাপাশি করোনাভাইরাসের কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ওষুধ কেনাকাটায় কোনো মাশুল নিচ্ছে না বিকাশ। মাসিক লেনদেন সীমা ৭৫ হাজার টাকা থেকে বেড়ে ২ লাখ টাকা হয়েছে। আবার ১ হাজার টাকা উত্তোলনে কোনো মাশুলও লাগছে না।






